বাহানাগা-বিপর্যয় ফের বেআবরু করে দিল পরিযায়ী শ্রমিক সঙ্কট
আজও তাঁরা ‘লেবার ট্রেন’-এর যাত্রী হয়েই রইলেন। অতিমারির পর শুধু নাম বদল হয়ে ‘পরিযায়ী এক্সপ্রেস’ হয়েছে। সরকারও পরিযায়ী সুরক্ষা মেপে চলেছে ক্ষতিপূরণের অঙ্ক দিয়ে। আন্তঃরাজ্য পরিযায়ী শ্রমিক আইন, নির্মাণ শ্রমিক বিষয়ক আইন, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা আইনগুলির কথা আর উঠছে না। আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করার কথা বলছে না শ্রম দপ্তর কিংবা তার অধীনে […]















